‘বনলতা সেন’ সিনেমা নিয়ে আইনি বিরোধ, মুখোমুখি নির্মাতা ও সহ-প্রযোজক
দীর্ঘদিনের অপেক্ষা পেরিয়ে ঈদে মুক্তির ঘোষণা এসেছে ‘বনলতা সেন’ সিনেমার। মুক্তির ঘোষণা এলেও নতুন করে জটিলতায় পড়তে পারে সিনেমাটি। সহ-প্রযোজক তরুণ মজুমদার ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পাল্টাপালি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত দুই বছর ধরেই সিনেমাটির মুক্তির খবর শোনা গেলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এর মধ্যে নির্মাতার সঙ্গে সহ-প্রযোজক তরুণ মজুমদারের বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি পোস্টার প্রকাশ করে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরপরই প্রকাশ্যে আসে নির্মাতা ও সহ-প্রযোজকের বির...