সৌদি আরবে পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৯৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচজন নারীসহ মোট ১৮ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মক্কায় ও ৫ জন মদিনায় মারা যান। এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬০ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন। পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি...