ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষে রেলচলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরুবাহী পিকআপ লেভেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক ও সঙ্গে থাকা লোকজন দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দু...