কুমিল্লার লাকসামে বিকল উদয়ন এক্সপ্রেস, ভোগান্তিতে ৫ শতাধিক যাত্রী
চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন বৈদ্যুতিক ত্রুটির কারণে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। রাত গভীর হওয়ায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে উদয়ন এক্সপ্রেস। রাত পৌনে ১২টার দিকে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ট্রেনটির ইঞ্জিনসহ পুরো বগিতে বিদ্যুৎ না থাকায় সেটি বিকল হয়ে যায়। রাত পৌনে ২টার দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চ...