নাটোরে সনদহীন ১২৫ ক্লিনিকে অনিয়মের পাহাড়
নাটোরে স্বাস্থ্য বিভাগের বৈধ সনদ ছাড়াই দেদার চলছে ১২৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। শহর থেকে উপজেলা—সবখানেই গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই নেই হালনাগাদ লাইসেন্স, প্রশিক্ষিত চিকিৎসক, দক্ষ নার্স কিংবা প্রয়োজনীয় সরঞ্জাম। কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অস্ত্রোপচার, কোথাও ভুল রোগ নির্ণয়ে ঝুঁকিতে পড়ছেন রোগী। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য বিভাগ নামমাত্র অভিযান চালায়। জরিমানার পর কিছুদিন আড়ালে থাকলেও পরে আবার আগের মতোই শুরু হয় চিকিৎসার নামে বাণিজ্য। ফলে প্রতিদিনই অনিরাপদ চিকিৎসার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। অধিকাংশ প্রতিষ্ঠানের নেই হালনাগাদ সনদ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জা...