বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করতে একগুচ্ছ সুবিধা
বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে আবারও বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির এক যুগের বেশি সময় পরও বঙ্গোপসাগরের বিপুল সম্পদ আহরণে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় নতুন করে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল রোববার সমুদ্রের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে পেট্রোবাংলা। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, এবারের দরপত্র আগের যে কোনো সময়ের তুলনায় বেশি আকর্ষণীয় করতে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এ বড় ধরনের পরিবর্তন আনা হয়ে...