স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দুইজন গ্রেপ্তার
স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল একটি চক্র। গত বুধবার রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ অধিশাখার এক কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানা ও এম আমিনুর রহমান শান্ত। গতকাল শুক্রবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গত ২০ মে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশন...