ফুয়াদের সংগীতায়োজনে নুসরাত ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’
ঢাকার শোবিজে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া। অভিনয়জীবনের পাশাপাশি সংগীতেও সমানভাবে সরব থাকতে এই তারকা প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে, ‘পটাকা’ গানটির মাধ্যমে। এই গান প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন। আসন্ন ঈদুল আজহা উপল...