এক দিনে সড়কে ১৫ মৃত্যু
দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় এক দিনে ১৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যশোরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সদর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কে চাউলিয়া তেল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। এদিকে কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে শিক্ষার্থীসহ চারজন, দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী, চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর, খাগড়াছড়িতে এক যুবক এবং ফরিদপুরে সড়কে প্রাণ হারিয়েছেন একজন। প্রাণ গেল মা-ছেলের যশোরে নিহতরা হলেন– সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া গ্রামের ইজিবাই...