দাকোপে র্যাবের কাছ থেকে দুই আসামি ছিনতাই
ঘের দখলকে কেন্দ্র করে খুলনার দাকোপ উপজেলার আচাঁভুয়া বাজারে শনিবার বিক্ষোভ মিছিল থেকে র‌্যাবের হাতে আটক হওয়া দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। পরে সন্ধ্যায় তাদের র‌্যাবের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয়রা জানান, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ বিঘা জমিতে বেশ কয়েক বছর ধরে আবদুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ হোসেন সরদার মাছ চাষ করে আসছেন। সম্প্রতি একই এলাকার মুকুন্দ মণ্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজীদের সঙ্গে ওই মাছের ঘের নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় গত ১৬ মে সন্ধ্যায় বাচ্চু ফকিরের নেতৃত্ব...