প্রবীণ দুই সাংস্কৃতিক সংগঠকের ওপর বখাটেদের হামলা
রাজবাড়ীতে প্রবীণ দুই সাংস্কৃতিক সংগঠকের ওপর হামলা চালিয়েছে বখাটেরা। শুক্রবার রাত ১০টার দিকে রাজবাড়ী শহরের কাজীকান্দা চোইরাপাড়া এলাকায় তারা হামলার শিকার হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। পাশাপাশি সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলার শিকার ব্যক্তিদের মধ্যে আসাদুজ্জামান চৌধুরী বাবলা (৭০) রাজবাড়ী থিয়েটারের সভাপতি ও আতাউর রহমান (৬৪) বিশ্বভরা প্রাণ রাজবাড়ী শাখার সভাপতি। শহরের বেড়াডাঙ্গার বাসিন্দা আসাদুজ্জামান চৌধুরী বাবলা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। ছাত্রজীবনে রাজনীতিও করেছেন। জেলা...