‘আপনি মুরব্বি মানুষ, বাড়িতে পৌঁছে দিচ্ছি’—বলে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
‘আপনি মুরব্বি মানুষ। আপনার হাতের ব্যাগটা দেন, আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি।’—এভাবে সহযোগিতার কথা বলে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে এক তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০ মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার দিনগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণ তরিকুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরিকুল ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনার পাঁচ দিন পর রোববার রাত ১২টার দিকে ভুক্তভোগী নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এতে আসামি করা হয় তরিকুলকে। মামলার...