ঋতুপর্ণাদের হ্যাটট্রিক মিশন
স্বপ্নটা আকাশচুম্বী। টানা তিনবার ট্রফি উঁচিয়ে ধরার আশা। সেই লক্ষ্য পূরণের মিশনে এখন ভারতের গোয়ায় ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্ডারা। বাংলাদেশের মেয়েরা যখন হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখছে, তখন স্বাগতিক ভারত নামছে নিজেদের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার লড়াইয়ে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নামছে না। ২৮ মে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। সোমবার গোয়ায় উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ছয়বারের ফাইনালিস্ট নেপাল খেলবে ভুটানের বিপক্ষে। রাত ৮টায় স্বাগতিক ভারতের...