৬ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা চসিকের
পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে সর্বোচ্চ ছয় ঘণ্টার লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ঈদের দিন দুপুর ২টা থেকে নগরজুড়ে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের কনফারেন্স রুমে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি সভায় তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, ‘কোরবানির দিন দুপুর ২টা থেকে পশুর বর্জ্য অপসারণ শুরু হবে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, পরবর্তী ছয় ঘণ্টার মধ্যেই পুরো নগরের বর্জ্য পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাব...