‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেখানে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার অপচেষ্টা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়েছে একাধিক দাগী আসামিকে। মঙ্গলবার সকালে রাজধানীতে পুলিশ সদরদপ্তরের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সালাহউদ্দিন এসব কথা বলেন। তিনি জানান, ওই এলাকায় (সলিমপুর) পুলিশ ও র‍্যাব একাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স এবং কারাগারসহ একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব নির্মাণের পরিকল্পনা আছে। গত রোববার গভীর রা...