কোরবানির সরঞ্জাম বিক্রি হচ্ছে অনলাইনে, বাজারে ক্রেতা কম
ঈদুল আজহা এলেই ছুরি-চাপাতি কেনাবেচার বড় জায়গা কারওয়ান বাজারে শুরু হয় ব্যস্ততা। পশু কোরবানির জন্য ছুরি-চাপাতির পাশাপাশি বটি ও দা তৈরিতে দিনরাত কাজ করেন কামাররা। আগুনে লোহা গলিয়ে তৈরি হয় পশু কোরবানির ধারালো অস্ত্র। কিন্তু এবার বেচাকেনার চিত্র কিছুটা ভিন্ন। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলছেন, এই ঈদে প্রত্যাশামাফিক বিক্রি হচ্ছে না পশু কোরবানির উপকরণ। আজ মঙ্গলবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, কেউ কেউ দোকানগুলোতে ছুরি হাতে নিয়ে দেখছেন, কেউ চাপাতির ওজন ও লোহা দেখে দামাদামি করছেন। তবে বিক্রেতাদের ভাষ্য, ক্রেতার উপস্থিতি এবার কম, আগের বছরের মতো ভিড় নেই। এবার...