বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম ও তাদের শিশু কন্যা জান্নাত। ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু...