রেড রোড ছেড়ে এবার ব্রিগেড মাঠে কলকাতায় ঈদের প্রধান জামাত
ঐতিহ্যবাহী রেড রোডের বদলে এবার কলকাতায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ঈদকে সামনে রেখে বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ব্রিগেড মাঠ প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে। নামাজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইমামতি মঞ্চ। গোটা মাঠজুড়ে বসানো হয়েছে শতাধিক লাউড স্পিকার, যাতে দূরের মুসল্লিরাও সহজে খুতবা ও নামাজে অংশ নিতে পারেন। পাশাপাশি মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করছে কলকাতা পুলিশ এবং খিলাফত কমিটি। খ...