‘লোকে বলে’দিয়ে ঈদ জমিয়ে তুললেন ফারিয়া
দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’। গানটির মাধ্যমে ঈদুল আজহার উদযাপনের ভাইব ছড়িয়ে দিল এই নায়িকা। গানটির সবচেয়ে বড় চমক, এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির–এর সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক। মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক ফারিয়াকে। ভিডিওর শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের স্টাইলিশ উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এরপর চিরচেনা গ্ল্যাম...