বায়তুল মোকাররমে ঈদুল আজহার শেষ জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদুল আজহার শেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আমির হোসেন। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর...