টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফাকে আইনি নোটিশ
আসন্ন বিশ্বকাপে টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে ফিফাকে আইনি নোটিশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্জি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। অতিরিক্ত মূল্য নির্ধারণের পরও স্টেডিয়ামে দর্শককে যথাযথ আসন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত করছে এই দুই অঙ্গরাজ্য। স্থানীয় সময় বুধবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস এবং নিউজার্সির জেনিফার ড্যাভেনপোর্ট জানান, ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের দাম আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি। টিকিটের চাহিদার ওপর ভিত্তি করে দাম কমানো-বাড়ানোর জন্য ফিফা এবারই প্রথম ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার ক...