ইয়ামাল একাই স্পেনকে বিশ্বকাপ জেতাতে পারে: ভিনিসিয়ুস
এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম বড় শিরোপাপ্রত্যাশী দল হিসেবে দেখছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর সেই বিশ্বাসের সবচেয়ে বড় কারণ হিসেবে তিনি দেখছেন স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘তারা সর্বশেষ ইউরো জিতেছে, অনেক দিন ধরে একই দল হিসেবে খেলছে। আর তাদের দলে ইয়ামাল আছে, যে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’ তার ভাষ্য, ‘সে মাঠে অবিশ্বাস্য সব কিছু করে। সে এমন একজন খেলোয়াড়, যে একাই বিশ্বকাপ জেতাতে পারে।’ গত কয়েক বছরে স্পেনের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন বার্সেলোনার এই তরুণ ফুটবলার। বয়স কম হলেও বড় ম্যাচে তার পারফরম্যান্স ইতিম...