সাভার শিল্পনগরীতে পৌঁছেছে ৫ লাখ কাঁচা চামড়া
পবিত্র ঈদুল আজহার প্রথম দিন থেকেই ঢাকার সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর কাঁচা চামড়া আসা শুরু হয়েছে। আগামী কয়েক দিন পাইকাররা কাঁচা চামড়া ট্যানারিতে সরবরাহ করবেন। এ বছর ১ কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তবে এবার লক্ষ্যমাত্রার চেয়ে সরবরাহ কম হতে পারে বলে ধারণা করছেন ট্যানারি মালিকরা। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত শিল্পনগরীতে এসেছে ৪ লাখ ৯১ হাজার ৯৪৯টি কাঁচা চামড়া। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত একটা পর্যন্ত এসেছিল ২ লাখ ২২ হাজার ২৩৩টি। শিল্পনগরী ঘুরে দেখা গেছে, ট্যানারিগুলোতে একের পর এক ট্রাকে করে চামড়া প্রবেশ করছে। চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত...