বিচার পেতে কতদিন লাগবে, হত্যার শিকার শিশুর মায়ের প্রশ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু হাফিজা (৭) হত্যার চার মাস পার হলেও মেলেনি ময়নাতদন্ত প্রতিবেদন। দীর্ঘ এ সময়ে মামলার কোনো অগ্রগতিও নেই। জানা যায়নি হত্যাকারী কে বা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ। হত্যার শিকার শিশুটির মা-বাবার প্রশ্ন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চার মাসেও যদি ময়নাতদন্ত প্রতিবেদন না আসে তবে বিচার পেতে কতদিন লাগবে? মির্জাপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এ ক্ষোভের কথা জানান হাফিজার বাবা সোহেল মিয়া ও মা চায়না বেগম। তারা শিশুকন্যা হত্যার বিচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন। পরিবারটির দাবি শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। হাফিজা উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া গ্...