এবার যশোরে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ
ঢাকায় আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই এবার যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা ও যশোরের এই দুটি হাসপাতালই আদ্-দ্বীন ফাউন্ডেশনের অধীন। গত বৃহস্পতিবার বিকেলে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী ইমরান হোসেন। ইমরানের খালাতো ভাই ইসমাইল হোসেন সমকালকে বলেন, ‘ভাইকে হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা দেওয়া হয়। আমাদে...