২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল বোবাদিয়ার
সোফি স্টেডিয়ামে তখন ম্যাচ শুরুর উত্তেজনা। গ্যালারিভর্তি মার্কিন দর্শকদের চিৎকারের মাঝেই ম্যাচের সপ্তম মিনিটে ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন প্যারাগুয়ের সেন্ট্রাল মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আর এই ভুলেই ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের খতিয়ানে নিজের নাম তুললেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যুক্তরাষ্ট্র শনিবার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’এর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। ম্যাচের মাত্র ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককে...