মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ জানান, নেইমার আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরতে পারেন। ফলে মরক্কোর বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে। আগামীকাল রোববার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। আনচেলত্তি সরাসরি না বললেও মরক্কোর বিপ...