চট্টগ্রাম-৪ আসন: আসলাম চৌধুরীর ফল প্রকাশের সিদ্ধান্ত ৩০ জুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা ও স্থগিত থাকা ফল প্রকাশ বিষয়ক শুনানি শেষ হয়েছে।আজ সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেছেন আগামী ৩০ জুন। আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষদিন...