ডায়াবেটিক রোগীদের দাঁত ও মাড়ির রোগ
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এটি শুধু হার্ট, কিডনি বা চোখেরই ক্ষতি করে না, বরং দাঁত ও মাড়ির ওপরও ভয়ংকর প্রভাব ফেলে। কী ক্ষতি হতে পারে ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকায় মুখের ভেতর ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। নিয়মিত দাঁত ব্রাশ না করার ফলে খাবার ও ব্যাকটেরিয়ার সংমিশ্রণে দাঁতের ফাঁকে ক্যালকুলাস জমে মাড়িতে প্রদাহ সৃষ্টি করে, যা জিনজিভাইটিস নামে পরিচিত। এ অবস্থায় যদি চিকিৎসা না করা হয় তবে মাড়ির গভীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে, যা পেরিওডোনটাইটিস নামে পরিচিত। এতে হাড় ক্ষয় হয়ে দাঁত নড়ে যায় এবং পড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। ডায়াব...