ম্যাচ হারতেই বরখাস্ত হলেন তিউনিশিয়ার কোচ
বিশ্বকাপ শেষে কোচ বদলের হিড়িক পড়ে যাবে। কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচের পরই কোচ বরখাস্ত করেছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারের পর দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, সাবরি লামোচি দলটির ডাগ আউটে আর থাকছেন না। ‘এফ’ গ্রুপে তিউনিশিয়াকে খেলতে হবে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে। বড় দুই দলের বিপক্ষে ম্যাচের আগে বড় হারের অর্থ হলো গ্রুপ পর্ব থেকে বিদায়ের ঘণ্টা বেজে যাওয়া। ধারণা করা হয়েছিল, তিউনিশিয়া অন্তত বিরতি দিয়ে বিশ্বকাপে আসা সুইডেনের সঙ্গে লড়াই করবে। সেটাও করতে না পারায় কোচের ওপর রাগ...