পদ্মার বালু ও গ্রুপিং দ্বন্দ্বে উত্তাল পাকশী
পদ্মা নদীর বালু নিয়ন্ত্রণ এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে পাবনার ঈশ্বরদীর পাকশীতে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক খাঁ। বুধবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থল থেকে ‘বিপি’ ও ‘এনআর-২০২১’ লেখা দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয়...