সরকারি দপ্তরে শূন্যপদ ৫ লাখ ২১ হাজার ৯২২
সংসদেদেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসহ সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। অন্যদিকে, বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্নপত্র মুদ্রণে ব্যবহার করা হচ্ছে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেস। পাশাপাশি প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমে প্রবেশে চালু করা হয়েছে ফেসলক প্রযুক...