গ্রেপ্তারের তথ্য ফাঁস, ওয়াহির ভিসা বাতিল করলো কানাডা
কয়েক সপ্তাহ আগের ঘটনা। ফ্রান্সে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আইভরিকোস্টের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলে ওয়াহি। মার্সেইয়ের আদালতে ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। গত বুধবার এবিসি নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। এরপর ওয়াহির ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা সরকার। আগামী ২১ জুন কানাডার টরেন্টোয় জার্মানির বিপক্ষে ম্যাচ খেলবে ইকুয়েডর। ‘ই’ গ্রুপের এই ম্যাচে ওয়াহির ভিসা না পাওয়া প্রসঙ্গে আইভরিকোস্টের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির কানাডা যাওয়া হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে- ওয়াহিকে কানাডায় নিতে যে সমস্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে, তা...