নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা
নরসিংদীর শিবপুরে গলায় ফাঁস দিয়ে মো. বিল্লাল হোসাইন (৪৯) নামের এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ গেট এলাকায় ওই স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার এসআই মামুন ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর। নিহত বিল্লাল হোসাইন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দড়িখোজেখানি গ্রামের মৃত মো. হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেছিলেন। বিদ্যালয়ে তিনি ইংরে...