চেকদের রুখে এবার কোরিয়া বধের হুঙ্কার দক্ষিণ আফ্রিকার
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে নকআউট পর্বে যাওয়ার আশা কোনোমতে টিকিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েই শেষ ১৬-তে যেতে চান দলটির কোচ হুগো ব্রুস। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার বেলজিয়ান কোচ হুগো ব্রুস বলেন, ‘মেক্সিকো ম্যাচের পর দলের এমন প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই আমার দলের ওপর অনেক গর্বিত। আমরা ভালো ফুটবল খেলেছি, মাঠে আক্রমণাত্মক ছিলাম এবং বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছি। তবে বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে আপনার কিছুটা ভাগ্যেরও ছোঁয়া লাগে।’ ইউরোপের দলটির শারীরিক শক্তির প্রশংসা করে ব্রুস আরও বলেন, ‘’চেক প্রজাতন্...