দৃশ্য, উপন্যাস ও আরও ভাবনা
সব লেখকেরই কিছু নিজস্ব কৌশল, বাতিক, আর লেখালেখির সুবিধার্থে তৈরি করা একান্ত আচ্ছন্নতা বা বিশ্বাস থাকে যা হয়তো সেই আচ্ছন্নতা বা বিভ্রম সৃষ্টিতে লেখককে সাহায্য করে। পঞ্চাশ বছর ধরে উপন্যাস লেখার অভিজ্ঞতা থেকে আমার যুক্তি হলো, আমরা যারা ঔপন্যাসিক বা কথাসাহিত্যিক, তারা যে কোনো দৃশ্যকে প্রথমে মনের ভেতর একটা ছবি হিসেবে দেখি বা আবিষ্কার করি। হেনরি জেমস অবশ্য একে অন্যভাবে বলতেন। তিনি ভাবতেন কীভাবে গল্পটা মাথায় আসছে তা নিয়ে। আমার কৌতুহল ভিন্ন। কে আমার গল্পটি দেখছে বা মানে গল্পটা কে বলছে, কার চেতনা থেকে তা উৎসরিত এবং তার খুঁটিনাটি কী সেটাই আমার কৌতূহল। সে জন্যই আমার কাছে মনে হয়, প্রতিটি গল্পই আসলে প্রথমে...