মাইক্রোপ্লাস্টিকের বিস্তার
সিলেটের সুরমা নদীর বুকে যখন ভোরের আলো ফোটে, জেলের জালে কিংবা মাঝির নৌকায় জীবনের চেনা ছন্দই বেজে ওঠে। দূর থেকে দেখলে এ এক চিরচেনা, শান্ত ও স্বাভাবিক দৃশ্য। এই শান্ত জলের গভীরে, চোখের আড়ালে নিঃশব্দে বিস্তার ঘটছে এক ভয়ানক বিপদের– প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক দূষণ। শুধু সুরমা নয়, দেশের অন্যান্য নদ-নদীর চিত্রও শিউরে ওঠার মতো। সাম্প্রতিক নানা গবেষণায় দেখা গেছে, দূষণের এই জাল জালের মতো ছড়িয়ে পড়েছে সারাদেশে। গঙ্গা নদীর পানিতে প্রতি ঘনমিটারে গড়ে ৩৪ থেকে ৪২টি ক্ষুদ্র প্লাস্টিকের কণা ভাসছে। অর্থাৎ এক ঘনমিটার পানিতেই কয়েক ডজন বিষাক্ত কণা মিশে আছে। আরও ভয়াবহ অবস্থা নদীর তলদেশে। ব্রহ্মপ...