লেবাননে হামলায় থমকে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের পূর্বনির্ধারিত আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় তথ্যটি। শুরু থেকেই অনিশ্চয়তা ছিল আলোচনা হওয়ার সম্ভাব্যতা নিয়ে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ এক দিন আগে থেকেই দেশটিতে সফরের পরিকল্পনা বাতিল করতে শুরু করেছিল। এদিকে লেবাননে গতকাল শুক্রবার হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের সমঝোতার তোয়াক্কা না করে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গতকাল দাবি করেছেন, ইসরায়েল ও লেবানন...