মাদক কারবারের অভিযোগ তুলে দু্ই জেলায় ১৩ বাড়িঘরে আগুন
মাদক বিক্রির অভিযোগ তুলে শেরপুর ও কিশোরগঞ্জের ১৩টি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে বয়ড়া গ্রামের আমিনুল ইসলাম বদরের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আতঙ্কে এলাকা ছাড়া পরিবারটি। আগুন নেভাতে গিয়ে বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন দমকল কর্মীরা। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হয়নি। জানা গেছে, মধ্যবয়ড়া হাজি বাড়ির সামনে পরিবার নিয়ে বসবাস করেন আমিনুল ইসলাম বদর (৭০)। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। এলাকার লোকজন নিষেধ করলেও মাদক ছাড়তে পারেননি। এরই মধ্যে গতকাল শুক্রবার সকালে তাঁর বাড়িঘরে হামলার...