সেনাসদস্য হত্যা: পাকিস্তানে মানবাধিকার কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গুমের বিরুদ্ধে বছরের পর বছর ধরে প্রচার চালানো শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী এবং ‘বেলুচিস্তান ঐক্য কমিটি’ (বিওয়াইসি)-এর নেত্রী মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালের একটি সমাবেশে আধাসামরিক বাহিনীর এক সেনাকে হত্যার দায়ে তাকে এবং তার সহকর্মী সিবগাতুল্লাহকে এই সাজা দেওয়া হয়। কোয়েটার একটি সন্ত্রাসবিরোধী আদালত এই রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০২৪ সালে গওয়াদরে এক বিক্ষোভে মাহরাং বালোচের ‘অত্যন্ত উসকানিমূলক বক্তব্যের’ কারণে ৩০-৪০ জনের একটি উন্মত্ত জনতা লাঠি ও পাথর দিয়ে সেনাসদস্য শাব্বির আহমেদকে পিটিয়ে...