প্রধানমন্ত্রী-মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদলকে আজাবের সম্মুখীন হতে হবে: এমপি মাহফুজুল্লাহ
পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বুধবার বিতর্ক হয়েছে সংসদে। বিএনপির সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াতের পর বলেন, বাজেট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদলকে আজাবের সম্মুখীন হতে হবে। বিরোধী দল এ বক্তব্যেকে কোরানের প্রতি ব্যঙ্গাত্মক আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়। পরে সরকার ও বিরোধী দলের জ্যেষ্ঠ নেতারা বিতর্কে জড়ান। বিরোধী দল বাজেট প্রত্যাখান করে মিছিল করায় সমালোচনা করেন কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর ফরিদ। তিনি বলেন, ‘ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। আমাদের কাছে , প্রধানমন্ত্রীর কাছ...