ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ফিফা বিশ্বকাপ খেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফিফা বিশ্বকাপ ২০২৬' উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলা...