ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ ঋণ অনুমোদন হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারের লক্ষ্যে এই অর্থায়ন করা হবে। মঙ্গলবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এর আওতায় এই অর্থায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ব্যাংক পুনর্গঠনের ভিত্তি তৈরি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিশ্বব্যাংক বলেছে, দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক...