বাজেট ঘাটতি মেটাতে ইসলামী বন্ড
সেতু নির্মাণে সুকুক বা ইসলামী বন্ড ইস্যু করবে সরকার। বাজেট ঘাটতি মেটাতে প্রথাগত ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে শরিয়াহভিত্তিক ও বৈচিত্র্যময় অর্থায়নের দিকে যাওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন নির্মিত এবং নির্মাণাধীন সেতু ও অবকাঠামোর বিপরীতে বড় অঙ্কের সুকুক ইস্যু করা হবে। সম্প্রতি অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকারি ঋণের ভারসাম্য রক্ষা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ সচল রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব...