ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
বিশ্বমঞ্চে রূপকথার এক নতুন অধ্যায় লিখল দক্ষিণ আফ্রিকা। এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ‘বাফানা বাফানা’রা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে এশিয়ান দলটির বিপক্ষে এই ঐতিহাসিক জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মেক্সিকোর সঙ্গী হয়ে পরের রাউন্ড নিশ্চিত করল তারা। আগামী ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের লড়াইয়ে তারা সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে। অন্যদিকে, ম্যাচটি ড্র করলেই যেখানে নকআউট নিশ্চিত হতো, সেখ...