রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় ‘ম্যাংগো লাভার’ নামে একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ১৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় সাবেক কাউন্সিলর মো. পারভেজের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মালিক। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত মুরাদ পারভেজের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। হামলায় কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত...