ইনজেকশন পুশের আগে খেলছিল আনাস
‘আমার বাচ্চা খুব প্রাণচঞ্চল ছিল। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ আগেও সে তাঁর দাদুর সঙ্গে খেলছিল। হঠাৎ করে আমার বাচ্চার এমন হবে, ভাবতেও পারিনি! নার্সকে বারবার বলেছিলাম, যদি ভালোভাবে না বুঝেন, তাহলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু তিনি (নার্স) কথা শোনেনি। নার্স শুধু বলছিলেন, ঠিক হয়ে যাবে। এমনকি তিনি চিকিৎসককেও ডাকেননি।’ ছয় মাস বয়সী ছেলে আনাসকে হারিয়ে শোকস্তব্ধ সোমা আক্তার কথাগুলো বলার সময় ক্ষোভে ফেটে পড়ছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় অবস্থিত দি মেঘনা জেনারেল হাসপাতালে প্রাণ যায় আনাসের। হামের উপসর্গ দেখা দেওয়ায় গত সোমবার শিশুটিকে এখানে ভর্তি করেন স্বজনেরা। সে...