হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছুঁইছুঁই
দেশে অতিসংক্রামক হাম রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ সপ্তাহে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৮ জনে দাঁড়িয়েছে। হামবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ৮৯৩ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। গত ফেব্রুয়ারি থেকে দেশে হামের সংক্রমণ শুরু হলেও মার্চে তা ব্যাপক বিস্তার লাভ করে। ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগী, হাসপাতাল...