সরকারের চার মাসেই অর্থনীতি আইনশৃঙ্খলায় অশনিসংকেত
বিএনপি সরকারকে সতর্ক করে দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের চার মাসের মধ্যেই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। দ্রব্যমূল্য কমলোই না। অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ সবকিছুতেই অশনিসংকেত। এখন মানুষ যেরকম করে চায়, মানুষের সেই আকাঙ্ক্ষাই সরকারকে বাস্তবায়ন করতে হবে। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক ঐক্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে তা রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়। বিএনপি ও জামায়াত জোটের বাইরে তাঁর (মান্...