কর্মসংস্থানের বড় শক্তি ক্ষুদ্র ও মাঝারি খাত
দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারিশিল্প খাত (এমএসএমই)। সংখ্যার হিসাবে অর্থনৈতিক ইউনিটের ৯৯ শতাংশ প্রতিষ্ঠানই এমএসএমই, যেখানে প্রায় তিন কোটি ছয় লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে এ ধরনের প্রায় ৬৫ শতাংশ প্রতিষ্ঠান এখনও অনানুষ্ঠানিক। কর্মসংস্থানের দিক থেকে এমএসএমই দেশের সবচেয়ে বড় শক্তি হলেও শিল্পায়নের দিক থেকে এর কাঠামোগত অনেক দুর্বলতা রয়েছে। অর্থনীতিবিদ ও উদ্যোক্তাদের মতে, দেশের ভবিষ্যৎ শিল্পায়নের ভিত্তি বড় শিল্প নয়, বরং লাখো ক্ষুদ্র উদ্যোক্তা। তবে আনুষ্ঠানিকীকরণ, প্রযুক্তিগত রূপান্তর, অর্থায়ন, আঞ্চলিক ভারসাম্য ও নারী উদ্যোক্তা উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিল...